সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে বসতঘর আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

সিলেট প্রতিনিধি:

২৬ নভেম্বর ২০২৫, বুধবার  রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন বাকছড়ি এলাকার বাসিন্দার সমেন্ট চাকমার বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় নতুন ঘর পূনঃনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

নানিয়ারচর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসির দিক নির্দেশনায় বাকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী উক্ত ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে হস্তান্তর করেন।

এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জণসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।