সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রিটিশ গণমাধ্যমে লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর

 

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। টিউলিপ সিদ্দিক ছাড়াও তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অন্য অভিযুক্তদেরও ৫ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এই রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, ‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড’। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম দিয়েছে, ‘সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড’।

স্কাই নিউজ জানাচ্ছে, ‘দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’, আর দ্য ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড’।

দ্য গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফও এ ঘটনায় বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। গার্ডিয়ান জানিয়েছে, আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। আদালতে রায় পড়ার সময় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, শেখ রেহানা বা অভিযুক্তদের পরিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন না।

এনএনবাংলা/