সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ ইডেন কলেজ শিক্ষার্থীদের

 

ইডেন মহিলা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বন্ধ না করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টার দিকে কলেজের ২ নম্বর গেট এলাকায় আজিমপুর-নীলক্ষেত সড়কটি তারা অবরুদ্ধ করেন। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘তোমার দাবি আমার দাবি, পাঁচ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—

১. ইডেনকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখা।

২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।

৩. বিশ্ববিদ্যালয়ের সময়সূচি ১টা থেকে ৭টা নয়, পুরো ২৪ ঘণ্টা খোলা রাখা।

৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখা ও ইন্টারমিডিয়েট পুনরায় চালু না করা।

৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সক্ষমতা রাখে; তাই এটিকে একটি মাত্র ফ্যাকাল্টিতে সীমিত না করা।

পুলিশ জানায়, কিছুক্ষণ সড়ক থেকে সরে গেলেও পরে শিক্ষার্থীরা আবারও অবস্থান নেন। তাদের এই অবস্থানের কারণে ব্যস্ত সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং পথচারীরা ভোগান্তিতে পড়েন।

এনএনবাংলা/