সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

 

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সরকারি কর্মচারী মহাসমাবেশ। কর্মচারীরা বৈষম্যমুক্ত ও বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবি জানান।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “২০১৫ সালের পর সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা সামলাতে পারছেন না সরকারি কর্মচারীরা। প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি নিশ্চিত করা উচিত।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার নবম পে-কমিশন গঠন করেছেন, কিন্তু পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আগামী সরকারের হাতে রয়েছে। বর্তমান সরকারকে এবং জাতীয় নির্বাচনের আগে ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

মহাসমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ ডাক বিভাগের মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া মহাসমাবেশে বক্তৃতা দেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার।

এনএনবাংলা/