Skip to content

LIVE 35'
Argentina
0-0
Austria
Source: ESPN

উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জরিমানা

কুড়িগ্রাম  প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ১ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকসকে এক লক্ষ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।