সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি জাহাঙ্গীর আলম এর মৃত্যু

রংপুর ব্যুরো :

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল  রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। রোববার ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর আলম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলেও জানান মোকাম্মেল হোসেন।
নিহত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশন সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।##