সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপ, বাংলাদেশিসহ ১৩৯ প্রবাসী আটক

 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন পুলিশের পৃথক অভিযানে সন্দেহজনক ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি পতিতালয় থেকে বাংলাদেশিসহ মোট ১৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, রোববার দুপুর সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে রাজধানীর বিদেশি উপস্থিতি বেশি এমন তিনটি এলাকায়— জালান পেতালিং, জালান ইমবি ও জালান পুডুতে।

অভিযান চলাকালে মোট ২০৫ জন বিদেশিকে যাচাই করা হয়। এর মধ্যে ১৩৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১১২ জন নারী। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিক। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া স্থানীয় আরও ২০ জন পুরুষকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ‘ক্যাপ্টেন’ বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন।

ইমিগ্রেশন কর্মকর্তার ভাষ্যমতে, এসব কেন্দ্র থেকে ৬০ রিংগিতের বিনিময়ে যৌনসেবা দেওয়া হতো। সেখানে কর্মরত নারীরা বাসস্থান থেকে কর্মস্থলে যাতায়াত করলেও থাকার জায়গা ছিল আলাদা।

তদন্তে উঠে এসেছে, এসব কেন্দ্র ২৪ ঘণ্টা ধরে দুই শিফটে পরিচালিত হত। সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম শিফট এবং সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত চলতো দ্বিতীয় শিফট। কোনো পূর্ব বুকিং ছাড়াই গ্রাহকদের প্রবেশের সুযোগ ছিল বলেও জানানো হয়।

অভিযানে আরও দেখা গেছে, কিছু ভবন অনুমতি ছাড়া বিভাজন দেয়াল নির্মাণ করে ভেতরের কাঠামো পরিবর্তন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সিটি কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অভিযান চলাকালে জালান পেতালিং এলাকায় বিদেশি যাত্রী বহনকারী একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটি থামিয়ে দেওয়া হয়। গাড়িতে থাকা এক বাংলাদেশিসহ চার নারীকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য কেএলআইএ, বারণাং এবং সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/