সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুদানের প্রধানমন্ত্রী নিজ বাসভবনে গৃহবন্দি

অনলাইন ডেস্ক :

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার ভোরে সেনাবাহিনীর একটি ফোর্স রাজধানী খার্তুমে নিজ বাড়ি ঘিরে ফেলে। এরপরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় হয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে গত দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল পূর্ব আফ্রিকার দেশটি। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা। এর আগে, সুদানের রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সে যাত্রায় রক্ষা পান সুদানের প্রধানমন্ত্রী। সুদানে এক গণতন্ত্রপন্থি আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লা হামদক।