সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সৌদির সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের গফরগাঁওয়ে আবদুল আহাদ (৩০) নামে এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় ১২টায় এবং বাংলাদেশী সময় বিকাল ৩ টায় দিকে আবা সিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা ফারুক মিয়া এ খবরটি নিশ্চিত করেছেন।নিহত আবদুল আহাদ গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামের আলম মিয়ার ছেলে।
নিহতের চাচা ফারুক মিয়া জানান, তার ভাতিজা আবদুল আহাদ গাড়ির চালক ছিলেন। ৬ বছর আগে উচ্চাকাক্সক্ষা নিয়ে বিদেশে পাড়ি জমান। রোববার সৌদি আরব সময় বেলা ১২টায় বাংলাদেশী সময় বিকাল ৩ টায় দিকে সৌদি আরবে আবা সিটি সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই আবদুল আহাদ নিহত হন। এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।