সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিডনির বন্ডাই বিচ ট্র্যাজেডি: হামলাকারী ভারতের নাগরিক

 

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গত রোববার সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় জড়িত দুই হামলাকারীর একজন ভারতীয় নাগরিক ছিলেন। নিহত ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার ভারতীয় পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এটিকে দেশের গত প্রায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ গণ-গুলিবর্ষণ হিসেবে উল্লেখ করেছে। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ‘সন্ত্রাসী হামলা’ কিনা, তা তদন্তাধীন।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। তার সঙ্গে থাকা ছেলে নাভিদ আকরাম (২৪) আহত অবস্থায় বেঁচে যান এবং বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

তেলেঙ্গানার পুলিশ মহাপরিচালক জানিয়েছেন, সাজিদ আকরাম ১৯৯৮ সালের নভেম্বরে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান। তার আগে হায়দ্রাবাদ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকালে তার পরিবারের সঙ্গে যোগাযোগ খুবই সীমিত ছিল। পারিবারিক বিরোধের কারণে কয়েক বছর আগে তার পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।

সাজিদ আকরাম সর্বশেষ ২০২২ সালে ভারতে গিয়েছিলেন। তার দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে—অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ভেনেরা গ্রোসো নামে ইউরোপীয় বংশোদ্ভূত নারীর সঙ্গে বিয়ে করেছিলেন।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্স সফর করেছিলেন। হামলার আগে সাজিদ ভারতীয় পাসপোর্ট ও নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্টে ছিলেন। পুলিশ তদন্ত করছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা।

তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, ১৯৯৮ সালের পর সাজিদ আকরাম মোট ছয়বার ভারত সফর করেছিলেন, যাদের বেশিরভাগই পারিবারিক কারণে।

এনএনবাংলা/