সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মসজিদের সেপটিক ট্যাংক থেকে স্বামীর ৬ টুকরা লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

আসমা আক্তার

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে স্বামীর ৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মো. আজাহার খুনের ঘটনায় মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তার স্ত্রী আসমা আক্তারকে (৩৩) গ্রেপ্তার করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে দক্ষিণখানের সরদার বাড়ি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজাহারের ৬ টুকরা লাশ উদ্ধার করে।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, আব্দুর রহমানের সঙ্গে আজাহারের স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। তাতে বাধা হয়ে দাড়ান আজাহার। এজন্য স্ত্রীর পরিকল্পনায় আব্দুর রহমান তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন।