সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব থেকে ঝুঁকিমুক্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। তবে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৬ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতে আঘাত হানায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত ও প্রভাব থেকে বাংলাদেশ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত। ফলে ঝড়ে বাংলাদেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

বুলেটিনে আরও বলা হয়, ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় এলাকার জেলাগুলোতে পানি বৃদ্ধি আরও দু’একদিন অব্যাহত থাকবে। এছাড়া ইয়াসের প্রভাবে দেশে আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার সকালের দিকে এ তথ্য জানিয়েছে। সেখানে প্রবল হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ইয়াসের আঘাতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে।