সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন: ট্রাম্প

 

দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প গ্রিনল্যান্ডকে একটি ‘অত্যন্ত কৌশলগত অঞ্চল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, অঞ্চলটি বর্তমানে রাশিয়ান ও চীনা জাহাজে বেষ্টিত। তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো ‘পদক্ষেপ’ নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন, যদিও ডেনমার্ক বিষয়টি সমর্থন করবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও যুক্তি দেন, গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তা বৃহত্তর পশ্চিমা স্বার্থ ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্পের ভাষায়, নিরাপত্তার কারণে ‘আমাদের এটি থাকা প্রয়োজন’।

উল্লেখ্য, গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব হস্তান্তরের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ।

এনএনবাংলা/