সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন তারিখ ঘোষণার একদিন পরই স্থগিত ব্রাকসু নির্বাচন

বেরোবি প্রতিনিধি :

নতুন তারিখ ঘোষণার মাত্র একদিন পরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী কার্যক্রমের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সংক্রান্ত চলমান সকল নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পরবর্তী সময়ে নতুন তফসিল প্রণয়ন ও নির্বাচনী কার্যক্রম পুনরায় আরম্ভ করা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর ব্রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও নতুন তারিখ ঘোষণার একদিনের মাথায় নির্বাচন স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।