সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত

 

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ পাকিস্তান, ইরান, আফগানিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বহাল থাকবে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন নির্দেশনার আওতায় কনস্যুলার কর্মকর্তারা ‘পাবলিক চার্জ’ আইনের ভিত্তিতে ভিসা আবেদন বাতিল করতে পারবেন।

কী এই ‘পাবলিক চার্জ’ আইন

‘পাবলিক চার্জ’ আইন অনুযায়ী, কোনো আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরকারের ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন ধারণা হলে তার ভিসা আবেদন বাতিল করা যেতে পারে।

নতুন করে মূল্যায়নের সময় যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে—আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সক্ষমতা, দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন আছে কি না সহ আরও বেশ কয়েকটি সামাজিক ও অর্থনৈতিক সূচক।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, “আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেখব কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে এসে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন কি না। যাদের ক্ষেত্রে এমন আশঙ্কা থাকবে, তাদের ভিসা বাতিল করা হবে।”

২০০২ সালের বিধি অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা ‘পাবলিক চার্জ’ বিবেচনায় ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। তবে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে আরও বিস্তৃত করেছিল। পরবর্তীতে বাইডেন প্রশাসন সেই পরিবর্তনের কিছু অংশ বাতিল করে। এবার নতুন করে পুনঃমূল্যায়নের অংশ হিসেবেই ৭৫টি দেশের জন্য ভিসা প্রসেসিং স্থগিত করা হলো।

যেসব দেশের জন্য স্থগিতাদেশ

স্থগিতাদেশ পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে— আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

এনএনবাংলা/