সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

 

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়ায় সেখানে বাংলাদেশ দল পাঠানো হবে না—এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এ সিদ্ধান্ত কার্যকরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত অবস্থান জানানোর জন্য এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারত সফরে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানায়। এর পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ নিয়ে ভোটাভুটি হয়। সভায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন।

তবে এখনই বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর করা হচ্ছে না। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। এ উদ্দেশ্যে বিসিবিকে এক দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

এনএনবাংলা/পিএইচ