সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহিনী

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব হবে কঠোর—এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি স্পষ্ট ভাষায় বলেন, খামেনির দিকে কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য সর্বোচ্চ নেতাকে দায়ী করে শাসনব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে—এমন মন্তব্য করার পরপরই তেহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া আসে। জেনারেল শেখারচি বলেন, সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে কোনো হামলা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তার আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, খামেনির ওপর হামলা ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এমন পরিস্থিতিতে ইসলামি আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি হতে পারে এবং এর ফলে বৈশ্বিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার ওপর আগ্রাসন মানেই তা ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য।

অন্যদিকে, ইরানের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয়। পাঁচ দেশ পাঠানো এক যৌথ চিঠিতে দেশজুড়ে সহিংসতা, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তোলে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার মতো কোনো কারণ মস্কো দেখছে না।

এনএনবাংলা/পিএইচ