সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: শ্রিংলা

 

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে কখনোই জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা।

তিনি বলেন, ‘জামায়াত কখনো “ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে” জিততে পারেনি। ভবিষ্যতেও তাদের পক্ষে তা সম্ভব নয়।’ তাঁর মতে, অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি, যা তাদের সীমিত জনসমর্থনেরই প্রমাণ।

হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ‘কেউ যদি তাদের আগে সামনে নিয়ে আসে, তারপরও নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতের ক্ষমতায় আসা অসম্ভব। শুধুমাত্র অনিয়ম হলেই তারা ক্ষমতায় যেতে পারে।’

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে—বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বাস্তবে তেমন পরিস্থিতি তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন শ্রিংলা।

তিনি বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি না, সেটিই এখনো অনিশ্চিত। সেখানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, তা নিয়েও প্রশ্ন আছে। পুরো পরিস্থিতিতেই অনেক অনিশ্চয়তা বিদ্যমান।’

এনএনবাংলা/পিএইচ