সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার: বিদ্যুৎ উপদেষ্টা

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও তা বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে-স্কেল কার্যকর করবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে পে-কমিশন কেবল তাদের প্রতিবেদন জমা দিয়েছে, তবে অন্তর্বর্তী সরকার এই পে-স্কেল বাস্তবায়নে যাচ্ছে না।

তিনি আরও জানান, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল কার্যকর করতে বা বাতিল করতে পারবে। এ বিষয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে না।

এনএনবাংলা/পিএইচ