সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

 

শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা–১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় থেকে কোনো ব্যক্তিকে দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করতে দেবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্বাচনী এলাকায় একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার পর এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চুরি ও ছিনতাই রোধে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো কয়েকজন ভর্তি রয়েছেন বলে জানান তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আহত প্রত্যেক কর্মীর বিষয়ে আইনি প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি জানান।

এনএনবাংলা/পিএইচ