সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী

 

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, আগে থেকেই তিনটি যানবাহন চালু ছিল। নতুন করে আরও দুটি যুক্ত হওয়ায় মরদেহ দ্রুততম সময়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এনএনবাংলা/পিএইচ