সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

 

দীর্ঘ দেড় বছরের বেশি সময় রাজনৈতিক অস্থিরতার পর ফের চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস ছেড়ে যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে আবারও এই সার্ভিস পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত দুই থেকে তিন দিন পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে এই বাস সার্ভিস চালু রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে কলকাতা-আগরতলা রুটে বাস পরিষেবা চালু থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সম্প্রতি বাংলাদেশ-এ জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

ত্রিপুরার একটি আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানান, ভিসা সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে বাস সার্ভিসটি বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর অনিশ্চয়তা কেটে গেছে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তিনি আশা প্রকাশ করেন, বাকি সমস্যাগুলোরও দ্রুত সমাধান হবে।

বাস সার্ভিস পুনরায় চালু হওয়ায় যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছেন। আগরতলার এক যাত্রী লক্ষন দাস বলেন, এই পরিষেবা চালু হওয়ায় দুই দেশই লাভবান হবে। কম খরচে সহজে বাংলাদেশে যাতায়াত করা যাবে। তিনি আশা করেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগের মতো সব ধরনের সেবা চালু থাকবে।

আন্তর্জাতিক এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়ায় দুই দেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এনএনবাংলা/