সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরায়েল ছাড়তে চাইলে ‘আজই’ ছাড়ুন, দূতাবাস কর্মীদের রাষ্ট্রদূতের বার্তা

রাষ্ট্রদূত মাইক হাকাবি

 

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাসের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কেউ যদি ইসরায়েল ছাড়তে চান, তবে দেরি না করে ‘আজই’ দেশ ত্যাগ করা উচিত।

শুক্রবার সকালে মার্কিন মিশনের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি উল্লেখ করেন, কর্মীদের এমন কোনো বিমান পরিবহন সংস্থায় টিকিট বুক করতে হবে, যারা ওয়াশিংটনে যাতায়াত অব্যাহত রাখবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার বিষয়টিকে।

বার্তায় রাষ্ট্রদূত লিখেছেন, “আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে যারা যেতে চান, তাদের দেরি না করে দ্রুত যাওয়ার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে ইসরায়েল থেকে ‘জরুরি নয়’—এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কোনো অগ্রগতির বার্তা ছাড়াই শেষ দফার আলোচনা শেষ হয়েছে।

এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধেও হামলার হুমকি দিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এনএনবাংলা/