সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের ল্যান্ডমার্ক বুর্জ আল আরব হোটেল

 

ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত বুর্জ আল আরব হোটেল। হামলা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের বাইরেও আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রোববার ভোরে আমিরাতের জনসংযোগ বিভাগ জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনার জেরে চারজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুবাইয়ের জনসংযোগ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়— ‘দুবাই ইন্টারন্যাশনালের (ডিএক্সবি) একটি কনকোর্সে একটি ঘটনার ফলে সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’ তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে, একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। আকাশে প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে ছিটকে পড়া ধ্বংসাবশেষ বুর্জ আল আরবের বাইরের অংশে ছোট আকারের আগুনের ঘটনা ঘটায়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

বিমান চলাচল–সংক্রান্ত সূত্র জানিয়েছে, রাতভর হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুবাই মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ পর্যটন ও বাণিজ্যকেন্দ্র। বিশ্বের ব্যস্ততম ভ্রমণকেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯৯৯ সালে বুমেরাং বিচের উপকূলে কৃত্রিম দ্বীপে চালু হওয়া পালতোলা নৌকার আকৃতির বুর্জ আল আরব বিশ্বজুড়ে বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত।

শনিবার শহরের কৃত্রিমভাবে নির্মিত পাম বুমেরাং দ্বীপের একটি হোটেলের কাছেও আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এনএনবাংলা/