সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

 

ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এ ঘটনাকে অবৈধ আগ্রাসন  আখ্যা দিয়ে বলেছে, এটি ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান ছিল প্রত্যাশিত। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গুণ্ডামিসুলভ নীতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই “আগ্রাসনের যুদ্ধ” কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর রোববার তেহরানে ব্যাপক সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু হয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যৌথ অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি-র খবরে বলা হয়, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে সমবেদনা জানিয়েছেন।

পুতিন খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড  হিসেবে অভিহিত করে বলেন, এটি মানবিক নৈতিকতার সব আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সূত্র: এএফপি, রয়টার্স।

এনএনবাংলা/পিএইচ