সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮

 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আডোম -এর তথ্য অনুযায়ী, রোববার জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে এ হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৮ জন এবং আহত হন আরও অন্তত ২৭ জন।

উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা

এনএনবাংলা/পিএইচ