সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

 

উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুত–এ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, এই বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি–কে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে এই হামলা চালিয়েছে।

বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে, ইসরায়েলের চলমান আগ্রাসন এবং তাদের নেতা, তরুণ ও সাধারণ মানুষকে হত্যার ঘটনায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা তাদের জন্য বৈধ। তারা আরও জানায়, উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

হিজবুল্লাহ আরও বলে, পনেরো মাস ধরে চলা এই আগ্রাসন কোনো সতর্কতামূলক প্রতিক্রিয়া ছাড়া চলতে পারে না। আগ্রাসন থামানো এবং দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সহিংসতা চলমান সংঘাতকে আরও বিস্তৃত করেছে, যা ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে—একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান ও তার মিত্ররা।

হামলার পরপরই দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম এবং দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননজুড়ে জোরালোভাবে হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। বাহিনীটির ভাষ্য, এই অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্তের জন্য সংগঠনটিকে দায় নিতে হবে এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করা বা উত্তরের বাসিন্দাদের ক্ষতি করার সুযোগ তাদের দেওয়া হবে না।

তারা আরও দাবি করে, হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উত্তেজনা বৃদ্ধির দায় সংগঠনটির ওপর বর্তায় এবং এ ঘটনার জবাবে ইসরায়েলি বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এনএনবাংলা/পিএইচ