সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত

 

কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানগুলোর সব ক্রু সদস্যই জীবিত আছেন।

এর আগে ভিডিও যাচাই করে সিএনএন জানায়, কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং একজন পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে মাটিতে অবতরণ করেছেন।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বিমানে আগুন ধরে যায় এবং সেটি আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচের দিকে পড়তে থাকে।

ধারণা করা হচ্ছে, বিমানটি কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম ঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়েছে।

সিএনএনের ভিডিও বিশ্লেষণে বলা হয়েছে, দুর্ঘটনায় পতিত দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমানটি সম্ভবত যুক্তরাষ্ট্রের এফ-১৫ই অথবা এফ/এ-১৮ মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এনএনবাংলা/পিএইচ