সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

 

২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর গত চার দিনে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জনই ১০ বছরের কম বয়সী শিশু।

এছাড়া এ সময়ের মধ্যে আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে প্রায় ১০০ জন শিশু রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত দফায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত ও আহতদের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে বিপুল তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে হারানা বলেছে, প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র : বিবিসি

এনএনবাংলা/পিএইচ