সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭

 

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে, জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই ঘটনায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন বলে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।

বুধবার (৪ মার্চ) পেন্টাগনে আয়োজিত ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’ তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ হামলা কেবল শুরু করেছে এবং আগামী দিনে আরও বড় আকারের অভিযান হতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘সফল হওয়া নিশ্চিত করতে যত সময় প্রয়োজন, আমরা তত সময় নেব।’ এ প্রসঙ্গে হেগসেথ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্য উদ্ধৃত করেন।

এনএনবাংলা/