সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

 

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মো. শফিকুল ইসলাম, যিনি খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)।

তিনি জানান, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার দোকানের মালিকপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চুরি হওয়া অলঙ্কারের সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানান তিনি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এনএনবাংলা/পিএইচ