সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরাকে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমান, ছয় আরোহীর সবাই নিহত: সেন্টকম

 

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বিমানের ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের, যা আকাশে অন্যান্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, বিমানটি শত্রুপক্ষের হামলা কিংবা নিজেদের ভুল করে চালানো কোনো হামলায় ভূপাতিত হয়নি।

এর আগে শুক্রবার সকালে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। পরে উদ্ধার অভিযান শেষে নিশ্চিত করা হয়, বিমানের ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।

এনএনবাংলা/