সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুবাইয়ের দিকে ২ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ ইরানের

যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজারের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল দেশটির পরিবহন ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামো।

সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে একটি ড্রোন হামলার পর আগুন ধরে গেলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়। একই হামলায় ফুজাইরাহ বন্দরের একটি বড় তেল সংরক্ষণ কেন্দ্রেও আগুন লাগে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলার ঘটনায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে শহরটির মিডিয়া অফিস নিশ্চিত করেছে।

ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে বিমান চলাচলে বড় ধরনের বিলম্ব ও বিঘ্ন দেখা দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলার ঘটনা ঘটে।

বিবিসির এক সংবাদদাতা একটি পডকাস্টে জানান, সংযুক্ত আরব আমিরাত মনে করছে তাকে অন্যায়ভাবে এই সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, “ইরান হয়তো ধারণা করছে এই চাপের ফলে সংযুক্ত আরব আমিরাতের নেতারা যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করবেন। তবে বাস্তবে এখানকার কর্মকর্তারা এ ঘটনায় বেশ ক্ষুব্ধ।”

এনএনবাংলা/পিএইচ