সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে নায়িনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। সংস্থাটি তাদের টেলিগ্রাম বার্তায় নায়িনির মৃত্যুর খবর প্রকাশ করে।

এদিকে মেহর নিউজের বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে একই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত হওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে জেনারেল নায়িনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

তিনি আরও বলেন, এই লড়াই চলবে এবং যুদ্ধ থামবে না—এমন দৃঢ় সংকল্প ব্যক্ত করেছিলেন তিনি।

এনএনবাংলা/