সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন

 

আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি মনিটরিং, ব্যারিকেড, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।

এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে বিভিন্ন বিনোদনকেন্দ্রে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

এনএনবাংলা/