সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: রয়টার্স

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখন প্রায় ‘শেষের পথে’। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আগামী দুই থেকে তিন সপ্তাহ ধরে চলতে পারে এবং এই সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত তীব্র হামলা’ চালানো হবে।

স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রাইমটাইম ভাষণে ট্রাম্প বলেন, “আজ রাতে আমি সন্তুষ্টির সঙ্গে বলতে পারি, আমাদের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূর্ণতার পথে। আমরা সবই করেছি। তাদের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী ধ্বংসপ্রায়, আর ক্ষেপণাস্ত্রভাণ্ডার প্রায় ফুরিয়ে গেছে বা অকার্যকর। এসব পদক্ষেপ ইরানের সামরিক সক্ষমতাকে পঙ্গু করবে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তা করার ক্ষমতা নষ্ট করবে, এবং পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও শূন্যে নেমে আসবে।”

প্রেসিডেন্ট আরও বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর অত্যন্ত তীব্র আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে দেব, যেখানে থাকার কথা।” তিনি স্পষ্ট করে বলেছেন যে, শাসন পরিবর্তন কখনো যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল না। “আমরা কখনো শাসন পরিবর্তনের কথা বলিনি। তবে তাদের পূর্ববর্তী নেতারা মৃত্যুবরণ করায় শাসন পরিবর্তন স্বাভাবিকভাবেই হয়েছে,” তিনি উল্লেখ করেন।

ট্রাম্প আগে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে, ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া’ হবে। বুধবার দুপুরে তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্টে দাবি করেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরই যুক্তরাষ্ট্র সেই অনুরোধ বিবেচনা করবে। পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা ইরানকে নিশ্চিহ্ন করছি এবং প্রস্তর যুগে ফিরিয়ে দিচ্ছি।”

এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হতে পারে।

মধ্যপ্রাচ্যে সংঘাত চলতে শুরু করেছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান এখনও পার্শ্ববর্তী উপসাগরীয় রাষ্ট্রগুলোতে হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইস্রায়েলেও হামলা চলছে।

এনএনবাংলা/পিএইচ