সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইয়েমেনে মিসাইল হামলায় ২৯ হতাহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ইয়েমেনের মারিব প্রদেশের কয়েকটি মসজিদ এবং মাদরাসাকে লক্ষ্য করে চালানো ব্যালেস্টিক মিসাইল হামলায় নারী-শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছেন। সোমবার (১লা নভেম্বর) ইয়েমেনের তথ্যমন্ত্রী এক টুইটার বার্তায় এই হামলা এবং হতাহতের খবর জানিয়েছেন। এদিকে, গত রোববার দিবাগত রাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দুটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মারিব প্রদেশের গভর্নর। তবে, আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে, ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রহীদের মধ্যে দীর্ঘ লড়াই চলে আসছে। সম্প্রতি ওই লড়াই ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ বলছে মারিব প্রদেশে চলমান সংঘাতের কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই অন্তত ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।