সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন!

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

সিনেমার গল্পকেও যেন হার মানায়। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তার স্বামী। এমন ঘটনা বিরলই বলা চলে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা কোমল। শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধলেন তিনি। তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন তার স্বামী। ওই ব্যক্তির নাম পঙ্কজ শর্মা। কানপুরের বাসিন্দা পংকজ গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। পাঁচ মাস আগে কোমলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়েতে যে স্ত্রীর সম্মতি ছিল না, তা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারেন পংকজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না। বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পংকজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনও তিনি তার পুরোনো প্রেমিককেই ভালবাসেন। এরপরই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হন পংকজ। প্রথমে আদালতে তিন পরিবার একসঙ্গে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন। পরে নিজেই স্ত্রীর বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন ওই ব্যক্তি। শুক্রবার নিজে দাঁড়িয়ে থেকে কোমলের বিয়ে দিয়েছেন পংকজ। ওই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা উপস্থিত ছিলেন।