সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে হামের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য বিভাগের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন

নাটোর প্রতিনিধি

নাটোরে হামের প্রাদুর্ভাব ঠেকাতে  স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে  হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার ৫ এপ্রিল সকাল ৯ টার দিকে নাটোর শহরের রাণী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিতে  নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানসহ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সারাদেশে ১৮টি জেলায় মোট ৩০টি উপজেলা কে রেড জোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নাটোর সদর উপজেলা অন্যতম। এই কারণে নাটোর পৌরসভাসহ ৮টি করে কেন্দ্র  মোট ১৮ দিন এই বিশেষ টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভায় ৬টিও সাব কেন্দ্র  দুইটি -২টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সদর উপজেলায় ৩৬২৩৪টি তার মধ্যে পৌরসভা -১২১৮০টি।

প্রতিদিন এই বিশেষ টিকা দেওয়ার লক্ষ্যে সদর উপজেলায় -৩২৯৪টি  তার তার মধ্যে পৌরসভা -৬০০টি। এই টিকাদান কর্মসূচিতে উপস্থিত অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন জানান, বিষয়টি নজরে আনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছারা এলাকায় হামের প্রাদুর্ভাব ঠেকাতে  ইতোমধ্যে সচেতনতামূলক সভা করা হয়েছে।

উল্লেখ্য নাটোরে  গত মাসে ৩৮ জন শিশু হামের প্রাথমিক উপসর্গ নিয়ে নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে  ১৩ জন শিশু হামে আক্রান্ত এবং সদর উপজেলার ঋষি নওগাঁ এলাকায় কাশফি নামের সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।