সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

 

দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে আবেদন করেন। পাশাপাশি প্রয়োজন হলে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার প্রস্তাবও দেন তারা।

ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দোকান মালিক সমিতি তাদের কাছে আবেদন করেছিল যাতে কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল, পরে প্রধানমন্ত্রী দোকান মালিকদের আবেদন বিবেচনা করে বিষয়টি পুনর্মূল্যায়ন করেন।

তিনি আরও জানান, পুনর্মূল্যায়নের পর সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। তিনি বলেন, জ্বালানি সাশ্রয় করা গেলে ভবিষ্যতে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা আরও সহজ হবে।

এনএনবাংলা/পিএইচ