সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রাজধানীতে টিনের ঘরে আগুন, বাবা-মা ও শিশু সন্তান দগ্ধ

রাজধানীর মোহম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও ২ বছরের ছেলে সন্তান মো. মোসালিন।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া রুপা আক্তার বলেন, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতরে চিৎকার শুনতে পাই। পরে ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি রুমের ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিলও। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিল। তখন আমরা বাচ্চাটিকে রুমের ভেতর থেকে বাইরে বের করে তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরো বলেন, সোহেল বেকার। আর তার স্ত্রী অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে। তাদের আরেক বড় মেয়ে গ্রামের বাড়িতে থাকে। নবোদয় হাউজিংয়ের সি ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকতো তারা। দুই মাস আগে তারা এই বাসায় ভাড়া উঠে। কিভাবে এই আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।