সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

 

যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিনের মধ্যেই মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্র এলাকা থেকে ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ তিনটির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা।

বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মার্কিন সামরিক বাহিনী এশীয় জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাংকার আটক করেছে। এসব জাহাজ ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী অবস্থান থেকে জব্দ করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করেছে। অপরদিকে, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর গুলি চালিয়ে বাধা সৃষ্টি করেছে।

মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ডিপ সি একটি ইরানি সুপারট্যাংকার, যা জব্দ করার সময় আংশিকভাবে তেলপূর্ণ ছিল। সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে জাহাজটিকে দেখা গিয়েছিল।

দ্বিতীয় ট্যাংকার সেভিন জব্দের সময় এতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে শনাক্ত করা হয়।

অপরদিকে, তৃতীয় ট্যাংকার দোরেনা জব্দের সময় সম্পূর্ণভাবে তেলবোঝাই ছিল। এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। জাহাজটিকে সর্বশেষ তিন দিন আগে ভারত মহাসাগরে ভারতের উপকূলের কাছাকাছি দেখা গিয়েছিল।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে ছেড়ে যাওয়া মোট ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফিরিয়ে দিতে বাধ্য করেছে মার্কিন বাহিনী।

এনএনবাংলা/পিএইচ