Skip to content

LIVE 57'
Qatar
0-1
Switzerland
Source: ESPN

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল

নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়—এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি কেবলমাত্র সন্তানের জন্য নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তবে তা ভিসার শর্তের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন যে ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

দূতাবাস আরও জানায়, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনকারীদের আবেদন করার সময় তাদের প্রকৃত ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে উল্লেখ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

এনএনবাংলা/পিএইচ