সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে আগামীকাল চুক্তি করছে বিমান

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং-এর সঙ্গে বহুল আলোচিত উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন।

বিমান সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের এভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বহর সম্প্রসারণের মাধ্যমে বিমানের দীর্ঘপাল্লার রুটে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটগুলোতেও কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে। ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দীর্ঘ যাত্রার গন্তব্যে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম দূরত্বের রুট পরিচালনায় সহায়ক হবে।

এই চুক্তি এমন সময় হতে যাচ্ছে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন টার্মিনাল চালু হলে দেশের এভিয়েশন খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রসঙ্গত, উড়োজাহাজ বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বোয়িং ও এয়ারবাসসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিশেষ করে ২০২৩ সালে ইউরোপীয় কূটনৈতিক তৎপরতার পর এয়ারবাস কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোয়িংই চুক্তির দৌড়ে এগিয়ে যায়।

এনএনবাংলা/