সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ

ফাইল ছবি

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত নূর-ই-আলম চৌধুরীর সব মূল আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন দুদকের কর্মকর্তা এ কে এম মুর্তজা আলী সাগর। আবেদনে উল্লেখ করা হয়, তিনি নিয়মিত আয়করদাতা হলেও তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাইয়ের জন্য তার আয়কর নথি পরীক্ষা করা প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ২৫ মার্চ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫৭ দশমিক ৪৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩২ কোটির বেশি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। এছাড়া তার ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে পরিচালিত আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

দুদকের অনুসন্ধানে রাজধানীর উত্তরা, পূর্বাচল ও নিকুঞ্জ এলাকায় তার নামে জমি ও ভবনসহ প্রায় ৪ দশমিক ২৯ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৪২ দশমিক ৮১ কোটি টাকার অস্থাবর সম্পদের তথ্যও উঠে এসেছে।