সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, এ পর্যন্ত মৃত্যু ৩৪৩

ফাইল ছবি: নিউ নেশন

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জন নিশ্চিত হাম আক্রান্ত এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৯০ জনে।

একই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২৮৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে ১,২১২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯১৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

এনএনবাংলা/