সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

ছবি: সংগৃহীত

সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসন চালু করতে যাচ্ছে নতুন সেবা ‘হ্যালো ডিসি’।

এই সেবার মাধ্যমে ঢাকা জেলার যেকোনো নাগরিক সরাসরি ফোন করে তাদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি বলেন, ‘হ্যালো ডিসি সেবার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন। আমরা নিয়মিত গণশুনানি করি, এর পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এতে নাগরিকরা সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা ও পরামর্শ জানাতে পারবেন।’

তিনি আরও জানান, খুব শিগগিরই এ সেবার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, বর্তমানে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জেলা প্রশাসন বিভিন্ন সেলিব্রিটিকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচারের পরিকল্পনা করছে।

‘গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভা’ শীর্ষক এই আয়োজনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরাই সমাজের আয়না। তাদের লেখনীর মাধ্যমেই সাধারণ মানুষের চাওয়া-পাওয়া প্রশাসনের সামনে উঠে আসে। কোনো দপ্তরে অনিয়ম বা সেবাগ্রহীতার হয়রানি হলে তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম।

এছাড়া সাভার, ধামরাই, কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন খানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এনএনবাংলা/