




অবৈধভাবে বসবাস, শ্রম আইন ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সৌদি আরব। সপ্তাহব্যাপী এ অভিযানে ১১ হাজার ২৭২ জন প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে আরও ৯ হাজার ৫৭৬ জনকে।
রোববার (১৭ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সরকারি তথ্যমতে, গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের যৌথ অভিযানে মোট ৯,৫৭৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে—
এদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১,৫০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ইয়েমেনের নাগরিক, এছাড়া কিছু ইথিওপিয়ান ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছে।
অন্যদিকে, বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহিষ্কারের পাশাপাশি ১৩ হাজারের বেশি প্রবাসীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে ২৬ হাজারের বেশি প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বলে জানানো হয়েছে।
এছাড়া পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে আইন লঙ্ঘনে সহায়তা করার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কঠোর সতর্কবার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ বা অবস্থানে সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
এনএনবাংলা/
Tags: অবৈধ প্রবাসীপ্রবাসী ধরপাকড়সৌদি অভিযান ২০২৬সৌদি আরব
এ সম্পর্কিত আরও পড়ুন