সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

ভারত শেখ হাসিনাকে ফেরত দিলে আদালতের রায় কার্যকর করবে সরকার: তথ্য উপদেষ্টা

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর করলে আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে তাকে আইনের পূর্ণ সুরক্ষা দেওয়া হবে এবং আদালত যে সিদ্ধান্ত দেবে, সরকার তা যথাযথভাবে বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

তথ্যমন্ত্রী বলেন, “জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বিচারবহির্ভূত কর্মকাণ্ড করা হবে না, যেমনটি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার করে গেছে।

এনএনবাংলা/