সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

রিট আবেদনে বলা হয়, রাস্তা ও ফুটপাত মূলত জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হওয়ার কথা। সেখানে হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দিলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং তা নাগরিক অধিকার ও সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাত দখল করে হকারদের অবস্থানের কারণে সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এ প্রেক্ষাপটে নীতিমালায় নির্দিষ্ট কিছু স্থানে হকারদের বসার অনুমতি দেওয়ার বিধান রাখা হয়।

তবে এই নীতিমালাকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। এরই মধ্যে নীতিমালার বৈধতা নিয়ে হাইকোর্টের এই রুল নগরবাসীর মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

এনএনবাংলা/